Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে ওই অফিসে এ ঘটনা ঘটে।

এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়।

বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে, ভবনের বিভিন্ন কক্ষের ভেতর ফাইলপত্র সবই অক্ষত রয়েছে। এ ছাড়া নির্বাহী প্রকৌশলীর কক্ষের সবকিছুই অক্ষত আছে। অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।