Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (০২ মার্চ) দুপুর আড়াই টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় র‌্যাবের একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃ সৈয়দ মাসুদ (৫২) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ও গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রবিবার (০২ মার্চ) রাতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া সেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রোববার দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।