Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কিশোরকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ

এক কিশোকে পায়ুপথে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। সোমবার বিকেলে তার লাশ বাড়িতে আনা হয়। এদিকে ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।

নিহত কিশোরের নাম ফয়সাল। সে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের নবগ্রাম এলাকার বাসিন্দা চারু মিয়ার ছেলে।

নিহত ফয়সালের মা রোকেয়া বলেন, আমার ছেলের অপরাধ সে কেন প্রেম করেছে! তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে। তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। ঢাকায় ২ দিন থাকার পর রাতে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে। আমি আমার ছেলেদের খুনিদের বিচার চাই।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার কথা শুনেছি। ছেলে মারা যাওয়ার আগে বলে গেছেন কে কে জড়িত। আমরা এঘটনায় জড়িতদের বিচার চাই।

অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. কামরান হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনা সত্যি হলে লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।