Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কালো পলিথিনে মোড়ানো ব্যাগে মিলল ৩৩ হাজার ডলার

admin • 11 Nov 2023, 05:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কালো পলিথিনে মোড়ানো ব্যাগে মিলল ৩৩ হাজার ডলার

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তের এক ধানক্ষেতে পানি দিচ্ছিলেন এক ব্যক্তি। তার কাছ দিয়ে যাচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদল। টহলদলকে দেখে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এতে সন্দেহ হলে বিজিবির টহলদল সেখানে গিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে।

 

এর মধ্যে পাওয়া যায় চারটি বান্ডেলে ৩৩ হাজার ২০০ মার্কিন ডলার। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। ভারতে পাচারের উদ্দেশে এসব ডলার সীমান্তে জমা করা হয়েছিল বলে র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এতে বলা হয়, বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যায়, ৬ বিজিবির দায়িত্বপূর্ণ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত দিয়ে ইউএস ডলারের একটি চালান পাচার হবে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মো. মোতালেব হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে বুড়িপোতা মাঠে টহল পরিচালনা করেন। সেখানে পানির পাম্প এলাকায় গিয়ে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ উদ্ধার করে।

 

তাতে চারটি বান্ডেলে ৩৩ হাজার ২০০ ইউএস ডলার পাওয়া যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।