Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কালুখালীতে দুই শিশু বলাৎকার: অভিযুক্ত স্বাধীন সরদার গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কালুখালীতে দুই শিশু বলাৎকার: অভিযুক্ত স্বাধীন সরদার গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ি এলাকায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মোঃ স্বাধীন সরদার (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালুখালী থানা সূত্রে জানা যায়, গত ২ জুলাই ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বাধীন সরদারকে গ্রেপ্তার করে। স্বাধীন সরদার রাজবাড়ী সদর উপজেলার চন্দন ইউনিয়নের ডাওকি গ্রামের মৃত হাসাই সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ৩০ জুন বিকেলে শিশু দুটি বাড়ির পাশে খেলা করছিল। এই সময় স্বাধীন সরদার তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামারবাড়ি এলাকার শিয়াল মারা মাঠের মধ্যে আজাদ খানের পাট খেতে নিয়ে যায় এবং সেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। ২ জুলাই সকালে এক শিশু অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি জানায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বাধীন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।