Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কালকিনিতে বখাটের উত্ত্যক্তে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কালকিনিতে বখাটের উত্ত্যক্তে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

কালকিনিতে বখাটের ভয়ে ও উত্ত্যক্তের ঘটনায় এক ছাত্রী বর্তমানে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগী এনায়েতনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। পরে নিরুপায় হয়ে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

 

শুক্রবার সকালে ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার সরদারকান্দি গ্রামের ওই ছাত্রী তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে প্রতিদিন হেঁটে বাড়ি থেকে রাস্তা দিয়ে স্কুলে যাওয়া-আসা করত।

 

এ সুযোগে একই এলাকার মোশারফ সরদারের ছেলে শামীম ফাঁকা রাস্তায় বসে প্রায়ই ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে অবহিত করে।

   

পরে ছাত্রীর পরিবার উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করলে বখাটে শামীম ওই ছাত্রীসহ তার পরিবারের সদস্যদের হুমকি প্রদর্শন করে। পরে এ নিয়ে এলাকার চেয়ারম্যান-মেম্বারদের কাছে বিচার দাবি করা হয়। কিন্তু তাদের কাছে থেকে কোনো প্রতিকার না পেয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

   

এ ব্যাপারে থানার এসআই মিঠু ফকির জানান, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অভিযুক্ত শামীমকে ফোনে পাচ্ছি না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।