Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কারারক্ষীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে স্ত্রীর মামলা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কারারক্ষীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে স্ত্রীর মামলা

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে পলাশ হোসেন (৩৭) নামে এক কারারক্ষীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন সাবেক স্ত্রী।

গত বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে রাজবাড়ী সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। অভিযুক্ত পলাশ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুটিবাড়ী গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে এবং ফরিদপুর কারাগারের কারারক্ষী।

মামলার বাদি ওই নারী জানান, কয়েক বছর আগে কারারক্ষী পলাশ হোসেন রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত ছিলেন।

ওই সময় মোবাইল ফোনে পলাশের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে তিনি দুই কন্যা সন্তান ও স্বামীকে ফেলে রেখে কারারক্ষী পলাশকে বিয়ে করেন। পলাশ ও তার সংসারেও আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। সংসারকালীন তিনি জানতে পারেন পলাশের আরেকটি স্ত্রী ও সন্তান রয়েছে। সে কারণে তিনি পলাশকে তালাক দেন।

পরবর্তীতে বিয়ের পর পলাশ গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে এবং তা চলতি বছরের ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। একই সঙ্গে তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন।

তিনি আরও বলেন, পলাশসহ তার সহযোগী জমরুদ নামে অপর একটি ফেসবুক আইডি থেকে একের পর এক ওই সব ভিডিও তাকে পাঠানো হয়। এতে তিনি মানুসিকভাবে ভেঙে পড়েছেন। যে কারণে তিনি বাদি হয়ে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদত হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। আসামি কারারক্ষী পলাশ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।