Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

কনেকে বরের গাড়িতে তোলা নিয়ে সংঘর্ষ ,আহত ৬

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কনেকে বরের গাড়িতে তোলা নিয়ে সংঘর্ষ ,আহত ৬

ভোলায় বিয়ে শেষে কনেকে বরের গাড়িতে তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বর-কনে পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাখিরপুল এলাকায় এ সংঘর্ষ ঘটে।

জানা যায়, বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দালাল বাড়ির মো. হোসেনের ছেলে মো. আলীর সঙ্গে ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের পাখিরপুল এলাকার মো. আবুল খায়েরের মেয়ে তামান্নার বিয়ে চলছিল।

বিয়েতে ৩০ জন বরযাত্রী কনের বাড়িতে আসেন। বিয়ে শেষে বরপক্ষের লোকজন খাওয়া-দাওয়া করেন।

বিকেল ৫টার দিকে বরের দুলাভাই বাচ্চু কনেকে বরের বাড়ি নিতে মাইক্রোবাসে ওঠান। এ সময় কনের মামাতো বোনের স্বামী মো. কামাল হোসেন বিনা অনুমতিতে কনেকে মাইক্রোবাসে ওঠানো নিয়ে ক্ষিপ্ত হন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয়পক্ষের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।