Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কক্সবাজারে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কক্সবাজারে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জাগির হোসেন নামে এক বিএনপি নেতা নিহতের প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

   

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজারের উখিয়ায় গত ৫ নভেম্বর রাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় র‍্যাব ও পুলিশ এবং আওয়ামী লীগের অস্ত্রধারী কর্মীরা যৌথ ভাবে অভিযান চালায়

   

এ সময় তাকে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘর ভাঙচুর করে এবং গ্রামবাসীর ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধসহ ৩ জন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়।

   

পরে আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

   

নিহত জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক।

   

গণতান্ত্রিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে নিহত করার প্রতিবাদে কক্সবাজার জেলায় আগামীকাল বুধবার সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধের ঘোষণা দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।