Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১

কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ কক্সবাজার সদরের ঝিলংঝা ইউনিয়নের পূর্বলার পাড়া এলাকার বাসিন্দা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মোহাম্মদ আজম পাহাড় কেটে ঘর নির্মাণ করেছিলেন। সেই বাড়িতে রাতে পাহাড়ের কিছু মাটি ধসে পড়ে। সেই মাটি সড়ানোর জন্য মোহাম্মদ আজম সেখানে যান। এ সময় ধসে পড়া মাটি সরানোর সময় ওপর থেকে পাহাড়ের মাটি ধসে পড়লে তিনি চাপা পড়েন।

 

পরে তার স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজনসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।