“কেন পরিস্কার হাত এখনও গুরুত্বপূর্ণ”এই শ্লোগানকে ধারণ করে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। ( ২১ অক্টোবর ) সোমবার সকালে সদর উপজেলার হাউজিং সি ব্লকে তারা মহিলা সমিতিতে হাত ধোয়া দিবস পালন হয়।
ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার শাহীন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।
ওয়েভ ফাউন্ডেশনের ইউনিটি ম্যানেজার মোঃ কামরুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে দৈনিক কুষ্টিয়ার নিউজের সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম,ওয়েভ ফাউন্ডেশনের এডমিন অফিসার আবু হেনা মোস্তফা কামাল,সিডিও মোছাঃ শরিফুন নেছা সহ সমিতির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাতের মাধ্যমে জীবাণু কিভাবে মানব শরীরে প্রবেশ করে এবং সুস্থ থাকার জন্য হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।





