Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

এসএসসির টেস্টে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এসএসসির টেস্টে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

‌বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন (আউয়ার) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন সরদার বিষপানে আত্মহত্যা করেছে। জানা গেছে, বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় ফরম-ফিলাপ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় হতাশা থেকে বিষপান করেন তিনি।

 

বিষপানের পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে লিমন মারা যায়।

 

লিমন উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মধ্য আউয়ার গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসির টেস্ট পরীক্ষায় একটি বিষয় ছাড়া বাকি সব বিষয়ে ফেল করা নিয়ে মায়ের গালমন্দ, ফরম ফিলাপে স্কুল কর্তৃপক্ষের অস্বীকৃতি ও এ বিষয় নিয়ে সহপাঠি প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মনোকষ্টে লিমন আত্মহত্যা করে।

 

লিমনের প্রাথমিক স্কুল জীবনের প্রাইভেট শিক্ষক মুক্তা বেগম জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণে রাজি না হওয়া এবং এ বিষয় নিয়ে লিমনকে তার মা গালমন্দ করায় সে বিষপানে আত্মহত্যা করে।

   

এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল।

 

লিমনের বড় চাচা ওসমান গণি সরদার জানান, ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি পেতে চেষ্টা চলছে।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান, লিমনের আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত করা হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।