Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ এসএসসি ২০২৬

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষা করা হবে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা পুনঃপরীক্ষণের জন্য আবেদন করলে তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।