Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ-১

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ-১

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে গড়াই নদীর তীরবর্তী বেড়কালোয়া বাজারের চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়েছেন কয়া ইউনিয়ন এর বেড়কালোয়া গ্রামের মেহেদি শেখের ছেলে মন্টু শেখ (৫০)।

স্থানীয়রা জানান, বর্তমান কয়া ইউপি চেয়ারম্যান আলী গ্রুপের ইয়ারুলের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন গ্রুপের রিপন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

সোমবার বিকেলে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং রাতে সাড়ে এগারটার দিকে ইয়ারুল চায়ের দোকানে বসে থাকা অবস্থায় রিপন সহ বেশ কয়েকজন এসে গুলি করলে ইয়ারুলের পাশে বসে থাকা মন্টু শেখ গুলিবিদ্ধ হয়।

এসময় স্থানীয়রা মন্টুকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে উভয়ের মধ্যে বড় ধরনের সংঘাত হতে পারে বলে জানান এলাকাবাসী।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. আকিবুল ইসলাম জানান, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দীর্ঘদিনের। এই বিষয় নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটতে পারে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।