Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

পোষ্য কোটা বাতিলের আন্দোলন কর্মসূচির মধ্যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই আলোচনা করেছিলাম। আজ সালাহউদ্দিন আম্মার পোষ্য কোটা বাতিলের আন্দোলনে বহিরাগত নিয়ে এসেছে। যেটা তিনি নিজেই স্বীকার করেছেন। এজন্য আমাদের সিদ্ধান্তের আরও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

 

প্রথমবর্ষের শিক্ষার্থী যারা আইডি কার্ড পাননি তাদের বিষয়ে প্রক্টর বলেন, বিষয়টা সহজ করে দেখলেই হবে। তারা তাদের ভর্তির সময়কার কোনো কাগজ সাথে রাখতে পারে বা ফোনে ছবি তুলে রাখার আহ্বান করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।