Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

'এদেশে আর যেন ' ৭৫ ' এর পুনরাবৃত্তি না হয়'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
'এদেশে আর যেন ' ৭৫ ' এর পুনরাবৃত্তি না হয়'

কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা স্থানীয় পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাহজারুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এ্যাড. নিজামুল হক চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ ও সহ সভাপতি এস এম রফিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ' ৭৫ এর ১৫ আগষ্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত দিন। সেদিন ঘাতকরা শুধু একজন ব্যক্তি ( বঙ্গবন্ধু) বা একটি পরিবারকে (বঙ্গবন্ধুর পরিবার) হত্যা করেনি। একটি জাতিকেই হত্যা করতে চেয়েছিল। এদেশে আর যেন কোন ৭৫ এর পুনরাবৃত্তি না হয়।

 

আর যেন নতুন কোনো ১৫ আগষ্ট না আসে। ঘাতকরা আবার মাথাচারা দিয়ে উঠতেছে। কিন্তু শেখ হাসিনা ৭৫ এর মতো ভুল করবেন না। '

এসময় কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান, আওয়ামী লীগ ও অঙ্গ - সংগঠনের নেতাকর্মীরাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।