Tuesday, 27 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন!
এক্সক্লসিভ

এক ঢিলে মেট্রোরেলের ক্ষতি ১০ লাখ টাকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এক ঢিলে মেট্রোরেলের ক্ষতি ১০ লাখ টাকা

ঢিল ছুড়ে মেট্রোরেলের জানালার কাচ ভাঙার ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১ মে) রাতে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানায় মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ সংক্রান্ত একটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

মামলার এজাহারে ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির (২৮) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

এজাহারে বাদী অভিযোগ করে বলেন, ‘গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার

পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।’

 

তিনি আরও বলেন, এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। একজন প্রত্যক্ষদর্শী ও মেট্রো ট্রেনের অপরাপর কর্মচারীদের কাছ থেকে জানতে পারি, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৫ মিনিটের দিকে কাফরুল থানাধীন কাজীপাড়া স্টেশনে প্রবেশের মুখে (পূর্বপাশ) রেলওয়ে ট্র্যাকের ওপর অজ্ঞাতপরিচয় আসামি বা আসামিরা পূর্ব পাশ থেকে ঢিল ছোড়ে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন (রেক-৪) এর ৩য় কোচের জানালার একটি গ্লাস ভেঙে ফেলে। আমি ঘটনার বিষয়টি বিস্তারিত জেনে সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

 

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম  বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।

 

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহতারিম বলেন, মুভিং একটি অবজেক্টের ওপর থেকে ঢিল মারা হয়েছে। তাই জড়িতদের শনাক্ত করতে একটু সময় লাগছে। এরইমধ্যে আমরা ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করেছি। বিভিন্নভাবে আমরা জড়িত ব্যক্তি বা জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব দ্রুতই এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।