Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম : বেঁচে রইল না কেউ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম : বেঁচে রইল না কেউ

১২ অক্টোবর সকালে ঢামেকের গাইনি বিভাগে পাঁচ শিশু জন্ম দিয়েছিলেন নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজিচালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)।

 

জন্মের পরেই এক শিশুর মৃত্যুর হলে বাকিদের এনআইসিইউতে ইনকিউবেটরে রাখা হয়েছিল। পরে তিন শিশু মারা যায়। বেঁচে ছিল এক শিশু।

 

দীর্ঘ ২৮ দিন ঢামেকের (ঢাকা মেডিক্যাল কলেজ) এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। তাকেও বাঁচানো গেল না। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নবজাতক বিভাগের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. সাবিহা সুলতানা।

 

তিনি বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি।’

 

ডা. সাবিহা সুলতানা বলেন, ‘আমরা আগেও জানিয়েছি, শিশুগুলো অপরিপক্ব অবস্থায় মাত্র ২৬ সপ্তাহ বয়সে জন্ম নিয়েছিল। ওজনেও ছিল কম। তার পরও আমরা এনআইসিইউতে ইনকিউবেটরে রেখে চেষ্টা করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।