Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন ছাত্রলীগ নেতা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করলেন ছাত্রলীগ নেতা

৫ আগস্ট সরকারের পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছিলেন কর্মস্থলে অনুপস্থিত। হঠাৎ একদিনে ৩ মাস ২২ দিনের স্বাক্ষর করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ইসরাইল হোসেন। এমনই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজে। ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজটির ইতিহাস বিভাগের প্রভাষক।

 

সাধারণ শিক্ষার্থীরা জানায়, রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি মাহতাব উদ্দীন কলেজে ঢুকে হাজিরা খাতায় তিনি স্বাক্ষর করেন। এ সময় শিক্ষার্থীদের সন্দেহ হলে টেবিলের উপর পড়ে থাকা হাজিরা খাতা খুলে দেখতে পান গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসেননি। রবিবার সকালে প্রতিষ্ঠানে এসে বিগত ৩ মাস ২২ দিনের স্বাক্ষর একদিনে করেছেন। তবে ইসরাইল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাসের সহযোগিতায় এমন কাজ করতে পারে বলে ধারণা সাধারণ শিক্ষার্থীদের।

 

এ বিষয়ে জানতে শিক্ষক ইসরাইল হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, কলেজে এসে স্বাক্ষর করে তিনি বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও পূর্বাশা কাউন্টার ভাংচুর মামলায় আদালতে আত্মসমর্পন করতে যান। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

এ ব্যাপারে সরকারি মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ্বাস বলেন, গত ৫ আগস্ট থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে অনুপস্থিত ছিলেন। হাজিরা খাতায় এভাবে একদিনে স্বাক্ষর করে রাখা অন্যায়। এটা উনি ঠিক করে নাই। উনি কিভাবে এটা করলেন তদন্ত সহকারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়। আর হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করে রাখার সুযোগ নেই। এটা কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি কাজ। যেকোনো কর্মচারী এটা করে থাকলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। বিষয়টি আমি খতিয়ে দেখব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।