Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
জেলার খবর

ঋণপত্রে স্ত্রী সই না করায় স্বামীর আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঋণপত্রে স্ত্রী সই না করায় স্বামীর আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্রঋণের আবেদনপত্রে স্ত্রী সই না করায় স্বামী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ মে) সকাল ১১টার দিকে সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিজানুর রহমান বাবু (৪০) একই এলাকায় মৃত রোস্তম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চত্বরের সামনে মিজানুর রহমানের একটি ফটো স্টুডিও আছে। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর থেকে নিজ প্রতিষ্ঠানে নিয়মিত যেতে পারতেন না। এতে ব্যবসায় লোকসান হতে থাকে। আর্থিক সংকটে পড়ে স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ঋণের জন্য আবেদন করেন। আবেদনপত্রে স্ত্রীর সই নিয়ে আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রী আবেদনে সই করতে অস্বীকৃতি জানায়।

 

আজ সকালে মিজানুর আবারও সই করার কথা বলেন। তখন স্ত্রী সই করবেন না বলে সাফ জানিয়ে বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে মিজানুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।

   

পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে মিজানুরকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মিজানুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম।

 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।