Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে ময়না বেগম (৫২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। নিহত ময়না বেগম পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী।

 

ময়নার পরিবারের বরাত দিয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সম্প্রতি প্রতিবেশী শিলা বেগমের কাছ থেকে বাকিতে কাপড় কেনে ময়না বেগমের মেয়ে। সোমবার রাতে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

গ

তিনি আরও বলেন, এসময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির লাঠির আঘাতে ময়না বেগম আহত হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

 

আজ মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।