Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, যুবক গ্রেফতার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম মামলার আসামি ঝুটন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝুটন মিয়া উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার ছেলে। গুরুতর আহত শিক্ষক মো. টুটন মিয়া অষ্টগ্রাম ফকির হাটির মৃত মো. রশিদ মিয়ার ছেলে এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক।

অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকায় সাড়াশি অভিযানে ঝুটনকে গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার ঝুটন মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্কুলশিক্ষক মো. টুটন মিয়া একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। কোচিং সেন্টারটিতে প্রায় ১০০-২০০ শিক্ষার্থী কোচিং করে। কোচিংয়ে আসার যাওয়ার পথে ঝুটন মিয়া ছাত্রীদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে টুটন মিয়া ঝুটনকে নিষেধ করেন। এরই জের ধরে গত মঙ্গলবার (১ আগস্ট) সকালে টুটন মিয়ার ওপর হামলা চালায়। হামলায় টুটন মিয়াকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় টুটনের ভাই মো. জাকির হোসেন বাদী হয়ে ঝুটন মিয়াকে আসামি করে বৃহস্পতিবার (৩ আগস্ট) অষ্টগ্রাম থানায় মামলা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।