Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী। রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।

 

এর আগে সকাল সাড়ে দশটায় ক্যাম্পাস পার্শ্ববর্তী এক মিলনায়তনে ইবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সেখানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

 

উল্লেখ্য, ইবি শাখার নব-নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসানের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। পূর্বে তিনি যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, এইচ আর ডি সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক ও বঙ্গবন্ধু হল সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে অনার্স শেষ করেছেন। বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। এদিকে নব-মনোনীত সেক্রেটারি ইউসুব আলীর বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য সম্পাদক ও সহকারী এইচ আর ডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

যায়িদ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।