Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

ইবিতে আলোচিত সান্ধ্য আইন শুধুমাত্র শীতকালীন ছুটিতে প্রযোজ্য

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইবিতে আলোচিত সান্ধ্য আইন শুধুমাত্র শীতকালীন ছুটিতে প্রযোজ্য

সম্প্রতি আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা সংক্রান্ত ঘোষিত নির্দেশনা শুধু শীতকালীন ছুটিতে কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন। উক্ত আইন অনুযায়ী ছেলেদের রাত ১১ টার মধ্যে এবং মেয়েদের মাগরিবের আযানের ১৫ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে।'

 

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেনের সাথে ইবি ছাত্রশিবিরের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।'

 

কাউন্সিলের সভাপতি বলেন, হলে বহিরাগত প্রবেশ করে থাকে, এসব রোধে আমরা সাধারণ কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পরিবার হিসেবে বিবেচনা করি। শীতকালীন ছুটিতে নিরাপত্তা জোরদার স্বার্থে এই প্রবেশসীমা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পেসিফিক ভাবে শীতকালীন শব্দটা না আসায় শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা গিয়েছে।'

 

এসময় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সংগঠনটির ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।'

 

এসময় প্রতিনিধি দল শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন দাবি পেশ করেন। যার মধ্যে হলেগুলোতে নতুন করে কোনো সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত নেয়া, হলের অভ্যন্তরে ক্যান্টিনের ব্যবস্থা করা, সুপেয় পানির ব্যবস্থা করা ও মেডিকেল এসিস্ট্যান্ট চালু করা।'

 

এবিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, প্রত্যেক আবাসিক হলে বিশেষ করে ছাত্রীদের হলে ক্যান্টিনের ব্যবস্থা করা এবং নারী মেডিক্যাল এসিস্ট্যান্ট ও জরুরি ওষুধের সরবরাহ রাখার জোর দাবি জানিয়েছি। পাশাপাশি হল টিউটর নিয়মিত অবস্থান করে তাহলে অনেক সমস্যা কেটে যাবে। স্যার আশ্বস্ত করেছেন যে সময়সীমাটা ছুটিকালীন সময়ের জন্য নির্ধারণ করেছে। অন্যান্য দাবিসমূহ শীতকালীন ছুটির পর কাউন্সিল মিটিং এ আলোচনা করবেন বলে জানিয়েছেন।'

 

এছাড়াও নারীদের আবাসিক হল অভ্যন্তীণ সীমানায় অবাধ চলাফেরা করার সুবিধার্থে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক গোলাম রাব্বানী।

  যায়িদ/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।