Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

ইতিকাফ অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইতিকাফ অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে ইতিকাফ অবস্থায় জুনেদ আহমদ নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার গেচুয়া বড় মহল্লা মসজিদে এ স্কুলশিক্ষকের মৃত্যু হয়।

 

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্কুলশিক্ষকের আত্মীয় আব্দুল্লাহ আল মামুন।

 

জুনেদ আহমদ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লাহ বাসিন্দা ও গনিপুর-কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

ওই স্কুলশিক্ষকের আত্মীয় আব্দুল্লাহ আল মামুন বলেন, গত শুক্রবার ২০ রমজান থেকে ১০ দিনের জন্য ইতিকাফ শুরু করেছিলেন। রোববার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে জুনেদ আহমদের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।