Saturday, 31 October 2026
শিরোনাম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন
জেলার খবর

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ১৫ জেলে উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিল ট্রলার, ১৫ জেলে উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া ট্রলার থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের দমারচর সংলগ্ন এলাকায় এফবি সোহরাব নামের ফিশিং ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ১৫ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার জন্য সাগরে গমন করে এফবি সোহরাব নামের একটি ফিশিং বোট। ট্রলারটি মাছ ধরা শেষ হলে শুক্রবার সকাল ১০টার দিকে ঘাটে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে অতিরিক্ত ঢেউয়ের জন্য ইঞ্জিন বিকল হয়ে পানিতে ভাসতে থাকে।

 

বিষয়টি উক্ত এলাকার নিকটবর্তী বিসিজি স্টেশান হাতিয়া অবগত হলে, দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গমন করে এবং ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে বিসিজি স্টেশান হাতিয়া বিকল হয়ে যাওয়া ট্রলারসহ তাদের নোয়াখালীর হাতিয়া থানার বুদ্দোনা ঘাটে নিয়ে আসা হয়।

 

হাতিয়া কোস্টগার্ডের স্টেশান কমান্ডার প্রবীর কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, নদী উত্তাল ছিল। ঝড়ের মুখে পড়ে ইঞ্জিন বিকল হয়ে জেলেরা ভাসতে থাকে। আমরা তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে এসেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।