Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
জেলার খবর

ইজতেমা ময়দানে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইজতেমা ময়দানে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।

 

শুরায়ী নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

 

অপরদিকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা যোহাইরুল হাসান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬টি গণবিয়ে সম্পন্ন হয়েছে।

 

এর আগে, বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।

 

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজামের বা মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিদের দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।