Saturday, 31 October 2026
শিরোনাম
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও
জেলার খবর

আ.লীগের শোকাবহ আগষ্ট উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আ.লীগের শোকাবহ আগষ্ট উপলক্ষে কুমারখালীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ

কুমারখালীতে আ.লীগের শোকাবহ আগষ্ট  উপলক্ষে গতকাল ২৫ শে আগস্ট শুক্রবার বিকেলে কয়া মহা বিদ্যালয়ে, কয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম আলতাফ জর্জ বলেন, প্রতিহিংসার রাজনীতি ছাড়তে হবে। নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হলে নিজেদের ক্ষতি হবে। দলকে ঐক্যবদ্ধ রাখতে আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এখনো এই দলের মধ্যে বেঈমাদের বসবাস রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, তাঁতিলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ্যাড নিজামুল হক চুন্নু,

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজু, কয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনিচুর রহমান , ইউনিয়ন পরিষদের সদস্য সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।