Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

আ.লীগের বিচার বাংলাদেশে হবে: জামায়াত আমির

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আ.লীগের বিচার বাংলাদেশে হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার মাত্র দেড় মাসের মাথায় ৫২ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার মধ্যে দিয়ে দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে।

 

বিচারের নামে প্রহসন করে শুধু জামায়াত নেতা-কর্মীদের গুম-খুন করা হয়নি সাধারণ নির্দোষ মানুষকেও গুম-খুন করেছিল বিগত সরকার। ইনশাআল্লাহ এই গুম-খুনের বিচার বাংলাদেশে হবে।’

 

শনিবার দুপুর ৩টায় নওগাঁ নওযোয়ান মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের সম্পূর্ণ কৃতিত্ব মহান আল্লাহর। আর জমিনের কৃতিত্ব ১৮ কোটি জনতার। আর নেতৃত্বের কৃতিত্ব বাংলাদেশের ছাত্র ও যুবসমাজের।’

 

জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাদের সঙ্গে দেওয়া জাতির অঙ্গীকার আমাদেরকে পূরণ করতে হবে কারণ জাতির সঙ্গে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেছে।’

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ছাত্রজনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সম্মানিত করতে হবে। পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদের এই ত্যাগের মূল্যায়ন করতে হবে।’

 

জামায়াত আমির আরও বলেন, ‘জনগণের রায়ে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।