Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আ. লীগের জন্য ভোট চাইলেন দেওয়ানগঞ্জের ওসি

admin • 25 Aug 2023, 11:17 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আ. লীগের জন্য ভোট চাইলেন দেওয়ানগঞ্জের ওসি

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর দেওয়ানগঞ্জে জাতীয় শোকদিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তিনি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে 'বিপুল ভোটে' জয় করা প্রত্যাশা করে ভোট চেয়ে বক্তব্য দেন । পুলিশে কর্মরত অবস্থায় আওয়ামী লীগকে বিপুল ভোটে' জয়ের প্রত্যাশা করা এমন বক্তব্য নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা হচ্ছে।

 

গত ১৫ আগষ্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ' অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ থানার (ওসি) এসব বক্তব্য দেন। এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।

 

ওসি তার বক্তব্যে বলেন,'১৫-ই আগষ্ট শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার ঘৃণিত এইদিনে ঘৃণিত খুনিদের শাস্তি হোক। সব খুনিরাই কিন্তু শাস্তি পায় নাই। সবাইকে ফাঁসি দিয়ে ঝুলাইতে পারি নাই, শুধু কুচক্রী মহলের জন্য। আমরা চেয়ে ছিলাম। জাতির জনকের জন্য পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। যাঁর জন্য পেয়েছি আমরা এই স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ মানেই শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ মানেই জাতির জনকের দেশ। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

 

আগের দিন ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে দেশব্যাপী সাঈদীর অনুসারীদের কর্মকাণ্ড প্রসঙ্গের ইঙ্গিত করে ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, ‘গতকাল আমরা এক কুচক্রী মহলের অনেক উসকানি দেখেছি। সুতরাং এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন এবং সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের কাজ করে, আগামী সরকার যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয় করতে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে ছালাম দিয়ে শেষ করলাম আজকের এই বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক আপনাদের সকলের।’

 

এবিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন, আমি ওসি দেওয়ানগঞ্জ ঠিক আছে। আমি বাংলাদেশ ছাত্রলীগ করে এখানে এসেছি। আওয়ামী লীগকে বিজয় করতে ভোট চেয়েছি। এতে যদি আমার চাকরি চলে যায়, অসুবিধা নেই। এটুকুই আমার বলা। চাকরি গেলে যাকগা।

 

আমার রিজিকে যা আছে, তাই করে খাবো। আপনি সাংবাদিক সাংবাদিকের জায়গায় থাকেন, আমি আমার জায়গায় আছি, ধন্যবাদ।’ 'এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই, এ বিষয়ে আমি আর কোন কথা বলতে চাই না।

 

জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বলেন,'এটি তাঁর ব্যক্তিগত মতামত,ব্যক্তিগত মতামত তিনি দিতেই পারেন। এইটা তাঁর পার্সোনাল দায়ভার।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘নির্দিষ্ট রাজনৈতিক দলকে বিপুল ভোটে বিজয় করার প্রত্যাশা করাসহ ওসির পুরো বক্তব্যই বেমানান। দলকানা না হলে, এমন রাজনৈতিক বক্তব্য ওসি দিতে পারেন না। এটা আইন অবমাননা।’

 

জানা গেছে, ১৫ আগষ্ট দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন

 

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধী সমাজসহ বিভিন্ন স্তরের লোকজন এতে অংশ নেন।

পৌর কাউন্সিলর নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রশিদ খরম, ওসি শ্যামল চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।