Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমাম নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমাম নিহত

আজান দিতে গিয়ে মসজিদের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামে।

নিহতের নাম কামরুল হাসান। তিনি শাকচর গ্রামের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজের আজান দেয়ার জন্য মাইকের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামরুল। এরপর মসজিদের ভেতর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মুসল্লিরা হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যুর বিষয়টি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন। কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।