Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

অ্যাম্বুলেন্সের ভেতর থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অ্যাম্বুলেন্সের ভেতর থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

   

সোমবার (৬ নভেম্বর) দিবাগত সন্ধ্যা ৭টার দিকে, উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির সামনে থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আর অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রাইভেট অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল।

   

এ সময় পুলিশের টহল জিপের সাইরেন শুনে গতি পরিবর্তন করে দ্রুত গতিতে ফুলবাড়ী বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় ওই স্থানে চালক অ্যাম্বুলেন্স রেখে পালিয়ে যান। এ সময় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। মাদকগুলো সিটের ওপরে চাদর দিয়ে ঢেকে লাশের মতো করে রেখেছিলেন।

 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত পলাতক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ব্যাপারে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।