Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

অবৈধ ড্রেজারের বালু উত্তোলনে ভাঙ্গনের হুমকিতে রাস্তা

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
অবৈধ ড্রেজারের বালু উত্তোলনে ভাঙ্গনের হুমকিতে রাস্তা

জামালপুর মেলান্দহে রাস্তার পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে হুমকিতে রয়েছে রাস্তা ও আশপাশের ফসলি জমি। ড্রেজার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ আশপাশের মানুষেরা। প্রশাসনকে জানিয়েও এর কোন প্রতিকার পাচ্ছে না স্থানীয়রা।

উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী বানুর মোড় সংলগ্ন ৫নং চরের রাস্তার পাশে নিচু জায়গা থেকে কোনো বাধ না দিয়েই দু'সপ্তাহের বেশি সময় ধরে অবৈধভাবে নির্বিকারে চলছে বালু উত্তোলন। এতে রাস্তা, আশ পাশের ফসলি জমি ভাঙ্গনের হুমকি সহ ড্রেজার মেশিনের বিকট শদ্বে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা।

সরেজমিনে গিয়ে বানুর মোড় থেকে ৫নং চর যাওয়ার রাস্তার পাশ থেকে আবুসামা বিশুর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখা গেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, রাস্তার পাশ থেকে ড্রেজার বোমা মেশিন বসিয়ে দু-সপ্তাহের বেশি সময় ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে ভাঙ্গনের হুমকিতে রয়েছে সরকারের কোটি টাকার সড়ক। একই সঙ্গে কৃষি জমি ও হুমকির মুখে।

 

সাথে মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা সরকারী আইনকানুনের তোয়াক্কা না করে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। বাধা দিলেও তারা কোনো বাধা মানছে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।

 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ।

অভিযুক্ত ড্রেজার মালিক আবুসামা বিশু বলেন, ইউনিয়ন ভূমি সহকারী (নায়েব) এসে দেখে গেছে সমস্যা নেই। সে বলে গেছে রাস্তার দুর থেকে বালু তুলতে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, আমি স্থানীয় ভূমি অফিসে বিষয় টা জানিয়েছিলাম অজানা কারনে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ওই ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা (নায়েব) শাহাদাত হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশ পেয়ে বালু উত্তোলন স্থলে গিয়ে তাদের নিষেধ করে এসেছি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যূথি'র মুঠোফোনে একাধিকবার চেস্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের নায়েব কে পাঠিয়েছিলাম। নায়েব জানিয়েছে ওখানে তারা পুকুর করবে তাদের ব্যক্তিগত জমি। তবে সরেজমিনে এবার নিজে যাবো। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।