Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

অপারেশন ডেভিল্ট হান্ট: পঞ্চগড়ে আ.লীগের আরো ৭ নেতা-কর্মী আটক

admin • 16 Feb 2025, 04:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অপারেশন ডেভিল্ট হান্ট: পঞ্চগড়ে আ.লীগের আরো ৭ নেতা-কর্মী আটক

পঞ্চগড়ের ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷ এনিয়ে জেলায় মোট ৬ দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে৷ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী সাতজনের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

আটক ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (৪০), দেবীগঞ্জ উপজেলার সুরিভিটা এলাকার ইয়াকুব আলীর ছেলে ও আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু (৪১), একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের বাংলাদেশ কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আবু হানিফ (৫০), দণ্ডপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী (৪৫), আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ওরফে দেবারু (৪০) এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আক্কাস আলীর ছেলে ও আওয়ামী লীগের সমর্থক মনসুর আলী (২৮)।

 

এদিকে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী বলেন, জেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে মোট সাতজনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে৷

 

প্রসঙ্গত, জেলার ৫ উপজেলায় ডেভিল্ট হান্ট অপারেশনে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি গত ৬ দিনে মোট ২৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটকদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।