Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

অপচনশীল বর্জ্য বিক্রি করে জামালপুর যুবফোরামের নার্সারি প্রতিষ্ঠা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অপচনশীল বর্জ্য বিক্রি করে জামালপুর যুবফোরামের নার্সারি প্রতিষ্ঠা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ এবং এলাকার প্রতিটি ঘর-বাড়ি, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার লক্ষে যুবফোরামের উদ্যোগে আবর্জনা মুক্ত পরিবেশ সৃষ্টির অভিযান শুরু হয়েছে।

সম্প্রতি উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর পরামর্শে লক্ষিরচর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে গঠিত যুবফোরাম এ অভিযান শুরু করেছে। ময়লা আবর্জনা পরিস্কার করার পর অপচনশীল আবর্জনা বিশেষ করে প্লাস্টিকের বোতল, লোহা, টিনজাতীয় আবর্জনা বিক্রি করা হয়। যুবফোরামের সদস্যরা এসব বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে ফল ও কাঠের এক নার্সারি গড়ে তুলছে। পচনশীল আবর্জনা দিয়ে জৈব সার তৈরির পরিকল্পনা নিয়েছে তারা। অন্যান্য আবর্জনা পুড়ে ফেলছে।

উদ্যোগটা ছোট হলেও প্রভাব সুদূর প্রসারী বলে মন্তব্য করেছেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা জানান, এ ধরণের উদ্যোগ কর্মএলাকার সবগুলো গ্রামে শুরু করা হবে। উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক বলেন আমরা কর্মএলাকার তিনটি গ্রামকে পরিবেশসম্মত গ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ শুরু করেছি।

রাঙ্গামাটিয়া যুবফোরামের সভাপতি সাব্বির হোসেন বলেন, আমরা আমাদের গ্রামকে ডেঙ্গুসহ রোগ জীবানুমুক্ত রাখতে চাই। পরিস্কার পরিচ্ছন্নতা পরিবেশ গঠনে আমরা ৩০ জন সদস্য অঙ্গীকারাবদ্ধ।

উল্লেখ, জামালপুর এরিয়া প্রোগ্রামটি ১০ বছরব্যপী চলবে। এসময়ে মধ্যে শিশুদের সর্বোত্তম সুরক্ষা, অভিভাবকদের জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াস কার্যক্রমের মাধ্যমে আদর্শ গ্রাম বির্নিমানে কাজ করা হবে বলে এপি সূত্র জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।