Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

অন্ধ হয়ে গেছে খোকসা পৌর বাজারের সিসি ক্যামেরা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অন্ধ হয়ে গেছে খোকসা পৌর বাজারের সিসি ক্যামেরা

কুষ্টিয়ার খোকসায় অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না। পুলিশ বিভাগ সংশ্লিষ্টরা অপরাধের তদন্ত করতে গিয়ে দেখতে পায় ক্যামেরাগুলো নষ্ট।

সিসি ক্যামেরা না থাকায় খোকসাতে যথাযথভাবে অপরাধ নিয়ন্ত্রণ কিংবা প্রতিরোধ হচ্ছে না। বরং অপরাধীকে চিহ্নিত করতে সিসি ক্যামেরা বিশেষ ভূমিকা রাখলেও অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে। কোথাও আবার কাজই করছে না।

দেখা গেছে অপরাধের ঘটনাস্থল বা আশপাশে থাকা সিসি ক্যামেরা বিকল হয়ে আছে। ফলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেগ পোহানোর পাশাপাশি অপরাধও ঢাকা পড়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধী শনাক্তে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ষণাবেক্ষণের অভাবে সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে পরায় নতুন ক্যামেরা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ জরুরী বলে মনে করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরা সাধারণ মানুষ ও ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমন ও অপরাধী চক্রকে শনাক্ত করতে সহয়তা করে। বিশেষ করে রাতের অন্ধকারে চুরির মতো যে ঘটনাগুলো ঘটে এসব সিসি ক্যামেরার মাধ্যমে দেখে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনা সহজ হয়।

পৌর বাজারের ব্যাবসায়ী হাদি-উজ্জামান বলেন, সিসি ক্যামেরা বাজারের চুরিসহ নানা অব্যবস্থাপনা রোধ ও নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।

এবিষয়ে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, সিসি ক্যামেরা শুধু চুরি, ডাকাতি, ছিনতাই আর সহিংসতা নয়, স্কুল-কলেজ গামী ছাত্রী ও বাজারে আসা নারীদেরও নিরাপত্তা বাড়ায়।

খোকসা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার বলেন, পৌরসভা সিসি ক্যামেরার আওতায় থাকলে হ্রাস পাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শৃঙ্খলা ফিরবে জনজীবনে। নিরাপদ হয়ে উঠবে মানুষের চলাচল।

এবিষয়ে জানতে চাইলে খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম বলেন, বাজারে স্থাপিত অকেজো সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ চলছে। খোকসা পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো পৌরসভাকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।