Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম, যা জানতে হবে

Mohiuddin Ahmad Tanveer • 01 Mar 2023, 11:09 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম, যা জানতে হবে

‘টিকিট যার, ভ্রমণ তার’ নিশ্চিত করতে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম চালু করেছে রেলওয়ে। এখন থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার আগে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্মনিবন্ধন সনদ যাচাইপূর্বক রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

 

বুধবার (১ মার্চ) সকালে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।

 

কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীরা অনলাইন অথবা মোবাইল এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

যেভাবে করতে হবে নিবন্ধন

পুরোনো নিবন্ধনকারীর ক্ষেত্রে প্রথম ধাপে বর্তমান Username এবং Password দিয়ে https://e ticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেল সেবা অ্যাপে সাইন ইন করতে হবে।

 

দ্বিতীয় ধাপে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এনআইডি নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করলে যদি এনআইডি নম্বরটি পূর্বে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

 

এছাড়া নতুন নিবন্ধনকারীর ক্ষেত্রে https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেলসেবা অ্যাপে গিয়ে সাইন আপ করতে হবে এবং সঠিক এনআইডি নম্বর ও জন্ম তারিখ ভেরিফাইপূর্বক অন্যান্য তথ্য প্রদানসাপেক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।

 

অফলাইন-এসএমএসের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি

মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR স্পেস এনআইডি নম্বর স্পেস দিয়ে জন্ম তারিখ (জন্মসাল-মাস-দিন) লিখে এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএস এর মাধ্যমে নিবন্ধন সফল না ব্যর্থ হয়েছে তা জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।