Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
জেলার খবর

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অটোরিকশায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

নওগাঁর মহাদেবপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাগাচাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে অটোরিকশা চালক পাপ্পু (৫০), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে নাজমুল হোসেন (৩০) এবং একই উপজেলার সাটিকাবাড়ীর আবদুল জব্বার চৌধুরীর ছেলে তানভীর আহম্মেদ চৌধুরী (৪২)। নিহতদের মধ্যে অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুরের নওহাটা মোড় থেকে ছয়জন যাত্রী নিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। বাগাচাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে চাপা পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়। অটোরিকশার বাকি দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা।

 

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।