Sunday, 1 November 2026
শিরোনাম
ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
জেলার খবর

অজ্ঞাত ট্রাকের চাপায় কোরআনে হাফেজ নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অজ্ঞাত ট্রাকের চাপায় কোরআনে হাফেজ নিহত

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মো. রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে রাকিবুল হাসান রমজানের বাবার ব্যবসা প্রতিষ্ঠান।

 

সেটি তালাবদ্ধ করে রবিবার রাত ৯টার দিকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে সিলেটে রেফার করেন। রাত ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ওসি নুনু মিয়া জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।