Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

থানা থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরি

admin • 03 Nov 2024, 09:03 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
থানা থেকে পুলিশের তিনটি মোটরসাইকেল চুরি

 কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১ নভেম্বর) ভোরে এই চুরি ঘটনা ঘটে । সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্তে পুলিশ অভিযান শুরু করেছে।

ভেড়ামারা থানা সূত্র জানায়, কর্তব্যরত থানা-পুলিশ নিয়মিত থানার ভেতরের গ্যারেজে মোটরসাইকেল রাখেন। সেখান থেকেই ভেড়ামারা থানা-পুলিশের এএসআই আল আমীন, পুলিশ কনস্টেবল মাসুদ এবং সোহেলের ১৫০ সিসি ৩টি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়।

 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশই এখন অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে। অথচ পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

 

থানা কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই চিন্তার বিষয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে অভিযান শুরু করেছে। দ্রুতই আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।