Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

admin • 07 Oct 2023, 04:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পের পর ধারাবাহিকভাবে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭ এবং ৬ দশমিক ২ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে।

ফরাসি বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, হেরাত শহর থেকে তাদের প্রতিবেদক জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানলে বাসিন্দা ও দোকানিরা ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এখন পর্যন্ত কোনো ভবন ক্ষতিগ্রস্ত বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। নারী-পুরুষ ও শিশু প্রত্যেকে তাদের ঘরের বাইরে। কেউ ঘরের ভেতরে থাকতে চাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।