Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

'৫৩ বছরেও বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
'৫৩ বছরেও বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি'
'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই' এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবসে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও শোভাযাত্রা। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতা প্রাপ্তির ৫৩ বছর অতিক্রান্ত হলেও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রগতি নাই। সরকার আসে সরকার যায় মানবাধিকার লঙ্ঘনের মাত্রা শুধু বাড়তেই থাকে।
 খুন, গুম, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, দখল, চাঁদাবাজিসহ দুর্বৃত্তায়ন প্রক্রিয়ার গতি প্রবল হয়। মিথ্যা মমলা দিয়ে নিরাপরাদ মানুষকে হয়রানি, অগ্নিসংযোগ, লুটপাটের ধারাবাহিকতা বন্ধ হয়নি।
মবজাস্টিসের ভয়ঙ্কর আগ্রাসন এখনো চলছে। অবাধ দুর্নীতি, বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ নগ্নভাবে জাতি দেখে আসছে। এ অবস্থা চলতে থাকলে মহান স্বাধীনতা ও জুলাই, আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ভুলুণ্ঠিত হবে।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবসে সকাল ১০টায় দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম। 
মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মনিরুল হক নোবেল, বেকার সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আয়নাল হক, এইচআরডি নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির সদস্য সচিব আরজু আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস। মানববন্ধন শেষে বিভিন্ন সংগঠন ব্যনার, ফেস্টুনসহকার শোভাযাত্রা বের করে। শহর প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। 
এসময় সংক্ষিপ্ত সমাবেশে হিউম্যান রাইটস নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম কর্মসূচিতে সক্রিয় অংশ নেয়ার জন্য সকল সংগঠন ও তাদের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।