Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

admin • 26 Nov 2025, 07:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ১,৭৫৫টি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসের মাধ্যমে ১,৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: অনলাইনে আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৪ ডিসেম্বর থেকে। আবেদন শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।