Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

৪ শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক কারাগারে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৪ শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক কারাগারে

সাভারের একটি মাদরাসার চার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ শামীম (২১) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ভোরে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাফেজ শামীম নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের মাসুদের ছেলে। তিনি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা গ্রামের আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদরাসায় শিক্ষকতা করতেন। আর ওই মাদরাসার চার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েক মাস ধরে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চার শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিলেন হাফেজ শামীম। পরে বিষয়টি পরিবারের কাছে জানিয়ে দেয় ওই শিক্ষার্থীরা। পরিবারের লোকজন ঘটনা জানার পর সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে সকালে অভিযান পরিচালনা করে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খান বলেন, এটা ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি হওয়া উচিত।

কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল-আমিন হাওলাদার বলেন, বাদী জাকির হোসেনের দায়ের করা মামলায় বিবাদী শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।