Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

২৭ ঘণ্টায়ও শেষ হয়নি 'সোনার বাংলা' এক্সপ্রেসের উদ্ধার কাজ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
২৭ ঘণ্টায়ও শেষ হয়নি 'সোনার বাংলা' এক্সপ্রেসের উদ্ধার কাজ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বগির উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। সোমবার (১৭ এপ্রিল) রাত পৌনে দশটা পর্যন্ত ৪টি বগি উদ্ধার করা হয়েছে। বাকি রয়েছে আরও ৩টি বগি ও ১টি ইঞ্জিন উদ্ধারের কাজ।

 

সোমবার (১৭ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন হাসানপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মঙ্গি মারমা।

 

তিনি বলেন, এখনো উদ্ধার কাজ শেষ করা যায়নি। বাকি ৩টি বগি এবং ১টি ইঞ্জিনের উদ্ধার কাজ চলছে। সেগুলো উদ্ধার করতে ঠিক কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।

 

প্রসঙ্গত, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়।

 

ক্ষতিগ্রস্ত হয় মালবাহী ট্রেনের পেছনের কন্টেইনার। আহত হন ২০-৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। অপরদিকে রেলওয়ে বিভাগ থেকেও ৪ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

   

ঘটনার পরে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার আব্দুল মান্নান। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।