Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

২৩৭ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা,পূর্ণাঙ্গ তালিকা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা,পূর্ণাঙ্গ তালিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। কোন আসনে কে মনোনয়ন পাচ্ছেন- সে তালিকা আজ প্রকাশ করেছে দলটি। মোট ৩০০ আসনের মধ্যে কয়েকটি আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি এবং জোট শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে নির্বাচন করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-০৬ আসনে প্রার্থী হবেন।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।

২৩৭ আসনে ঘোষিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন…
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।