Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল
জেলার খবর

২০ বছর পর হত্যা মামলার রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
২০ বছর পর হত্যা মামলার রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ১২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে সকল আসামিই পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আ. মালেকের ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আ. মালেক ও মৃত আ. রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাতে তিনি বলেন, মনিরুলের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল ইউসুফ ও তার লোকজনের। সেই বিরোধের জেরে ২০০৩ সালের ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টায় মনিরুল ইসলাম দুধ বিক্রি করার উদ্দেশ্যে পায়ে হেঁটে বুড়িচং বাজারে যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছামাত্র আসামিরা তার পথরোধ করে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মনিরুলের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত চারজনসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারুক, মো. নাছির উদ্দিন ও মো. বেলায়েত হোসেন মামলায় উল্লিখিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৪ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে মামলার বিচারকাজ শুরু হলে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।