Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

১৫ টাকা কেজিতে মিলবে চাল

admin • 14 Aug 2022, 01:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
১৫ টাকা কেজিতে মিলবে চাল
আগামী ১ সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। একই দিন থেকে দেশব্যাপী দুই হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে।
রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যলয়ে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী জানান, ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ২ হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে। তারা প্রতিদিন ২ টন করে চাল বিক্রি করবে। এর ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন তিনি।     তিনি বলেন, ৫০ লাখ পরিবারের ৪ কোটি মানুষকে লক্ষ্য করে ওএমএস কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচি জেলা শহর, পৌরসভা বা সিটি এলাকায় একযোগে চলবে। ওএমএসের চাল যে কেউ কিনতে পারবেন। ৩০ টাকা কেজিতে এ চাল একজন ৫ কেজি কিনতে পারবেন।     অন্যদিকে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় থাকা ভোক্তারা মাসের হিসাবে ৩০ কেজি চাল পাবেন ১৫ টাকা প্রতি কেজি দরে। এই কর্মসূচিতে তালিকাভুক্ত পরিবার চাল কিনতে পারবেন বলেও জানান খাদ্যমন্ত্রী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।