Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

১০ টাকা চাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩০

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
১০ টাকা চাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাচা সড়ক মেরামত করার টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি তেরকান্দা গ্রামের বাসিন্দা নয়নসহ কয়েকজন একটি কাচা সড়কে মাটি ফেলে সংস্কার করেন। গতকাল মঙ্গলবার সড়ক মেরামতের কথা বলে জুয়েল নামে এক অটোরিকশা চালকের কাছে জনপ্রতি ধার্য করা ১০ টাকা চান নয়ন।

 

এ সময় জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে দুইপক্ষ মীমাংসায় বসলেও কোন সমাধান হয়নি। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতেই ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জেরে আজ বুুধবার সকালে দুই পক্ষ আবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

 

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।