Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
সারা দেশ

রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

• • পঠিত 46 বার
শেয়ার করুন:
রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ। অথচ রক্তদান নিয়ে ভয় ও নানা ভুল ধারণার কারণে অনেকেই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন না। এমন পরিস্থিতিতে মানুষের মধ্যে রক্তদানের আগ্রহ তৈরি এবং সচেতনতা বাড়াতে জামালপুরের কানিল গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‘বাঁচাতে মানবপ্রাণ, স্বেচ্ছায় করব রক্তদান’ এ প্রতিপাদ্যে

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের কানিল গ্রামের ১৬৬ নম্বর কানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নান্দিনার সামাজিক সংগঠন দীপ শিখা ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মুহা. আশরাফ হোসেন, কানিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনাস সিদ্দিকী, সমাজসেবক মীর মিজানুর রহমান এবং শিক্ষানুরাগী মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আরিফুল হক সরকার বলেন, রক্তদান শুধু একটি মানবিক উদ্যোগ নয়, এটি মানুষের জীবন বাঁচানোর অনন্য সুযোগ। একজন সুস্থ মানুষ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সংকটাপন্ন রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই রক্তদান নিয়ে প্রচলিত ভয় ও ভুল ধারণা দূর করে সবাইকে এ মহৎ কাজে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে রক্তদানের মানসিকতা তৈরি করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ব্লাড ডোনেট ক্লাব জামালপুরের সভাপতি মো. রাজু আহাম্মেদ, সাধারণ সম্পাদক মামুন হাসান অরিন, কোষাধ্যক্ষ বদরুস সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রাকিব হোসেন এবং পরিবেশবিষয়ক সম্পাদক আরিফা আফরিন সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

সভাপতির বক্তব্যে এসআই হুমায়ুন কবির বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে রানাগাছা ইউনিয়নের প্রতিটি এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান। পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কেও তাঁদের সচেতন করা হয়।

আয়োজনটি সফল করতে দীপ শিখা ফাউন্ডেশনের মীর শাহিন, আপেল মাহমুদ, আরিফুল ইসলাম কাজল, রুবেল হুসাইন, ফরহাদ হোসেন, শাহিনুরসহ সংগঠনের একদল স্বেচ্ছাসেবী কাজ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।